Posts

Showing posts with the label বাংলা
Image
  ☆☆স্বপ্ন☆☆ স্বপ্ন গুলোকে দেখে দেখে শুধু বসে থাকবে কি এভাবে? চলনা, আজ ভালো কিছু করা যাক যা হবে তা পরে দেখা যাবে। হয়তো কবি গুরুর গীতাঞ্জলি  আর নজরুলের বিদ্রোহ হতে পারব না, আবার হয়তো বঙ্গবন্ধুর বজ্রবানীও হতে পারব না। কিন্তু আমি, একজন আমি হতে পারবো। সকলের কাছে আমি, একজন একটি চরিত্র হতে পারব। আমাকে আমি হওয়ার যাত্রায়, পাশে পাবো কি তোমায়? হবে কি আমার কল্পনার রাণী? তুমি কি হবে আমার সেই তুমি? 🖋️ ~মো নাজমুল হাসান ভুইঁয়া ✌️💕

মুগ্ধতার বসন্ত by MD Nazmul HV

Image
মুগ্ধতার বসন্ত -মোঃ নাজমুল হাসান ভূইয়াঁ বসন্তের মুগ্ধতা যখন বাড়তে থাকে আমি সাগর কবি শুরু করি তাতে কিছু ছন্দতা মিশাতে এমনিভাবে ধীরে-ধীরে বসন্তের মুগ্ধতা কাব্যতায় বদলাতে থাকে। মন-মুগ্ধতার সাথে ছন্দতা মিলিয়ে যে মোহময় কবিতাখানি আসে  কাব্য-প্রিয়রা যে সবচাইতে সেটাই ভালোবাসে। বসন্তের দিনে ফুল-পাখিরা হাসে রাতে নির্জনা কোলাহল ভাসে এমনি সময় ছন্দতা কার মুখে না আসে। হিম-শীতল থেকে ফুটে ওঠা প্রথম সৌন্দর্যের দৃষ্যটা  আমার কাছে সবচেয়ে লোভনীয় যদি পারতাম তা নিয়ে কিছু আকাবুকি-লিখালিখি করতে হয়তো এ সাগর কবি লোকসমাজে হতো সবচেয়ে বরনীয়। #কাব্যগ্রন্থ_কাব্যকথন #mdnazmulhv MD Nazmul HV # mdnazmulhv  # zirusbd